1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগের অভিনব উদ্যোগ, ফাঁদ জমা দিলে মিলবে পুরষ্কার পলাশে দিনমজুরকে পাঁচশত টাকার জন্য ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভারতের গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যম পরিণত হয়েছে – প্রেস সচিব আশুলিয়ায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হামিদ মন্ডল

নেত্রকোনা বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মদন সদর ইউনিয়নের বারবুড়ি গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বারবুড়ি গ্রামের মমতাজ বেগম, শাফায়াত উল্লাহ, স্বপন মিয়া ও ইমাম নূরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, বারগুড়ি গ্রামের দুইটি মসজিদের টাকা নিয়ে গ্রামবাসীর মধ্যে ঝগড়া হয়। এটি সমাধানের জন্য সালিশ হয়। বিষয়টি মীমাংসা না হওয়ায় সালিশে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিকের নিকট দুটি মসজিদে ১ লক্ষ ৫৫ হাজার টাকা তার নিকট জমা রাখার সিদ্ধান্ত হয় ।

পরে মানিক চেয়ারম্যানের কথামতো তার কাছে টাকা আমানত রাখা হয় । মসজিদের টাকা নেওয়ার পর থেকে অদ্যবধি ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমসা করেন নি। তিনি টাকাও ফেরত দেননি। ফেরত চাইলে না দিয়ে তালবাহানা করেন। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নাম ভাঙ্গিয়ে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে যাচ্ছেন।

অবিলম্বে আমাদের মসজিদের টাকা ফেরত দিতে হবে। দুর্নীতিবাজ নেতা বদরুজ্জামান শেখ মানিককে উপযুক্ত শাস্তি দিতে বিএনপির দায়িত্বশীলদের কাছে দাবী জানান তারা। মসজিদের টাকা ফেরত দেওয়ার জন্য বিএনপি নেত্রকোনা জেলা বিএনপির দায়িত্বশীল ও মদন উপজেলা নেতা কর্মীদের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে থাকা গ্রামবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD