1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নেতৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার

জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা- ঢাকা মহানগর কোর কমিটির নবনির্বাচিত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সাংবাদিক সাব্বির আহম্মেদকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহল।

সাংবাদিক সাব্বির আহম্মেদ একজন সৎ, নিষ্ঠাবান, সাহসী ও আপোষহীন সাংবাদিক হিসেবে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছেন। অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি বরাবরই নির্ভীকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান এবং অনুসন্ধানী সাংবাদিকতা সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তথ্যপ্রযুক্তি খাতে তার দক্ষতা, পেশাদারিত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক হবে। বিশেষ করে ডিজিটাল সাংবাদিকতার বিকাশ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সাংবাদিক সমাজের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে তার নতুন এই যাত্রা সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD