
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে মোঃ বাদল-কে ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে কাজ করবেন ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বাদল।
এদিকে দায়িত্ব পাওয়ার পর মোঃ বাদল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। সংগঠনের স্বার্থ রক্ষা এবং সদস্যদের কল্যাণে সবসময় কাজ করে যাব।”
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে এবং কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।