1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ফার্নান্দেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা মেসির পেনাল্টি মিসে পিছিয়ে থেকে প্রথমার্ধে আর্জেন্টিনা নেত্রকোনা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে বিশাল আনন্দ মিছিল টানা বর্ষণে আনোয়ারায় ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ উয়ারী-বটেশ্বরকে ঘিরে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর প্রকাশ রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা গৌরনদীতে নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি : সমুদ্র সৈকত শুভ সন্ধ্যায় বেড়াতে গিয়ে সাগরের ঢেউয়ে তলিয়ে আসাদুল নামের এক দাখিল ফল প্রার্থী নিখোজ হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি।

জানাগেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে দাখিল ফলপ্রার্থী মো. আসাদুল, জাকারিয়া, আতাউল্লাহ,শাওন ও সাগর পাঁচ বন্ধু মিলে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে তারা সাগরে সাতার কাটতে নামে। এ সময় তারা সাগরের ঢেউয়ে তলিয়ে যায়।

স্থানীয়রা দেখে চারজনকে উদ্ধার করে কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোষ্টাপার্ড ঘটনাস্থলে পৌঁছে। তারা তাকে উদ্ধারে চার ঘন্টা ধরে চেষ্টা চালায়। কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত চারজনকে উপজেলা প্রশাসন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তারা সুস্থ আছেন। নিখোজ আসাদুলের বাড়ী আমতলী উপজেলার মানিকঝুরি গ্রামে। আসাদুল মানিকঝুরি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে।

বন্ধু জাকারিয়া বলেন, আমরা পাঁচ বন্ধু মিলে সাগরে সাতার কাটতে নামি। এ সময় ঢেউ আসলে আমরা পানিতে তলিয়ে যাই। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়েছে কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি।

তালতলী থানার ওসি মো সাইদুল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত আাসাদুল নামের একজনকে উদ্ধার করতে পারিনি। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অপর একজনকে উদ্ধারে কাজ চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD