1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে আগুন, এক শিশুর মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে সাকিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শিশু সাকিব সাভারের পাথালিয়া ইউনিয়নের পানধোয়া বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তারা স্থানীয় শামসুন নাহারের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে শিশুটিকে ঘরে রেখে তার বাবা-মা কাজে চলে যান। দুপুর ১২টার দিকে সেখানে আগুনের ঘটনা ঘটে। আগুনে চার কক্ষের টিনের ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা শিশুটি পুড়ে সেখানেই মারা যায়।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আমরা ১২টার দিকে খবর পাই। দুইটি ইউনিট সেখানে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এরমধ্যে ওই বাড়ির অন্য কক্ষগুলোও পুড়ে যায়। আগুন নেভানোর পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD