1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে মানিক হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সিগারেট বাকীতে না দেয়ায় মানিক হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহত পরিবার ও গ্রামবাসী।

রবিবার বিকেলে ৩ টার দিকে উপজেলার কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণকারীরা স্লোগানে স্লোগানে আলোচিত মানিক মিয়া হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মানিক মিয়া(৩২)কে ছুরিকাঘাত করে হত্যা করে একই গ্রামের মোঃ নায়ব আলী ভূইয়ার ছেলে মোঃ বাহাউদ্দিন,জালাল উদ্দীন,নায়েব আলী ও আলাল।এরপরই নিহতের বাবা মোখলেসুর রহমান বাদী হয়ে ছেলে মানিক হত্যাকান্ডে জড়িত ৪ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ওই মামলার আসামিরা হলেন বাহাউদ্দীন,জালাল উদ্দিন,নায়েব আলী ও আলাল।এরপরই তিতাস থানার এসআই রফিকুল ইসলাম রাফিসহ তিতাস থানা পুলিশের অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টীম অভিযান পরিচালনা করে ট্রলার যোগে পালানোর চেষ্টা কালে ২২ মার্চ শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়ন এলাকা থেকে বাহাউদ্দীনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD