1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে জেল থেকে বেরিয়েই ফের বেপরোয়া ইয়াবা ব্যবসা, হোম ডেলিভারির অভিযোগ—প্রতিবেদককে হুমকি স্বাবলম্বী জীবনের পথে ১২৬ অসচ্ছল নারী, রাণীশংকৈলে সেলাই মেশিন বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: রাণীশংকৈলে আহত অন্তত ১০, আতঙ্কে তিন গ্রাম মুন্সীগঞ্জে ৪ আগস্টের শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন গৌরনদীতে খাল পুনঃখননে ৭৬ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত গ্রেপ্তারের দাবি স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াজুল ইসলাম রাকিব

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

সাভার উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রিয়াজুল ইসলাম রাকিব, সহ – সম্পাদক  বাংলাদেশ ছাত্রলীগ, সাভার উপজেলা শাখা। সেই সঙ্গে সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (০৩ এপ্রিল) ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ আহ্বান জানান রিয়াজুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।’

ছাত্রলীগ নেতা রাকিব বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক, আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’

ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহর কাছে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তরুন এই ছাত্রলীগ নেতা। তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD