1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তিতাসের জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের আয়োজনে ঈদসামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ১৭০ জন গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী।

জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজীব সরকারের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো.ইকরাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো.আবুল কালাম আজাদ, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন,রমজান মেম্বার,আবদুর রহিম মেম্বার,মো.শেখ ফরিদ ভূইয়া,আবদুল আজিজ মাষ্টার,কবি সুমন রায়হান,নিরাপদ চিকিৎসা চাই সংগঠন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত,তারুণ্যের আলো সংগঠনের তিতাস উপজেলা শাখার প্রতিষ্ঠাতা বশির আহমেদসহ এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গরা।

এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন হাদিসের বই ক্রয়ের জন্য একটি মাদরাসায় নগদ- ২০ হাজার এবং একজন শারীরিক প্রতিবন্ধীকে নগদ-২০০০ হাজার টাকা প্রদান করা হয়।দোয়া মুনাজাত পরিচালনা করেন উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন ভূইয়া।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD