1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে
মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএনের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তিকে’ পাওয়া যায়নি।

রয়টার্স লিখেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে।

এর আগে রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানও ছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে।

এদিকে ইরানের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাইসিকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্তের পর পুরোপুরি পুড়ে গেছে, ধারণা করা হচ্ছে এর সব যাত্রীরাই মারা গেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD