1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা ২৯তম( বিসিএস)ব্যাচের মমতাজ বেগম।রবিবার (২৪ আগস্ট) সকালে তিনি প্রশাসক হিসেবে ধামরাই পৌরসভা কার্যালয়ে অফিস করেন।মমতাজ বেগম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হবে।

পৌরবাসীকে সঙ্গে নিয়ে দূর্ভোগ লাঘবে কাজ করা হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিস করতে হবে। কেউ ফাঁকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কোথাও কোন অনিয়ম হলে সাথে সাথে তাকে জানানোর অনুরোধ করেন তিনি।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা চন্দনা রানী সরকার, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোকসেদ, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, শিখা আক্তার, শিউলী বেগম, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করা হলে, ধামরাই পৌরসভায় নবনিযুক্ত প্রশাসককে নিয়োগ দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD