1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এলএলবি পরীক্ষায় দেশসেরা জান্নাতুল ফেরদৌস, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণিতে প্রথম গৌরনদীতে বনরুটিতে ব্লেডের ঘটনায় তদন্ত প্রতিবেদন: ব্লেড রেখেছিল শিক্ষার্থী, সাময়িক বরখাস্ত শিক্ষিকা গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান আশুলিয়ার সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে ছাত্রীর আত্মহত্যা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার(২২ফেব্রুয়ারি) উপজেলার মীরডাঙ্গী হাট সংলগ্ন দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম শাবানা আক্তার (১৪)।সে মীরডাঙ্গী দিঘিরপাড় গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনাস্থল পরিদর্শন ও সুইসাইড নোট পরীক্ষা করে, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ইতিপূর্বে শাবানা একাধিক বার পরীক্ষায় ফেল করার কারণে মানসিক ডিপ্রেশনে ভুগছিল বলে ধারনা করা হচ্ছে। থানা সূত্র আরো জানায়,ঘটনার দিন দুপুরে শাবানার বাবা মা বাড়ির বাইরে মাঠে কাজ করতে যান।

এ সময় সবার অগোচরে তার শোবার ঘরে শরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শাবানা। বস্তির জনৈক মহিলা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে শাবানার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ সময় পুলিশ লাশের দেহ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে । এতে লেখা ছিল ” আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, এর জন্য আমি নিজেই দায়ি এবং সবাই আমার জন্য দোয়া করবেন।”

ওসি আরও জানান তার পরিবারের মতে দীর্ঘদিন যাবত শাবানা মানসিক হতাশায় ভুগছিল। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এডিএম’র অনুমতি সাপেক্ষে লাশ এদিন রাতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে মর্মে ওসি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD