1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

পড়াশোনায় সাফল্য, ৮ লাখ টাকা বৃত্তি পেলেন ঢাবির ছয় শিক্ষার্থী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়: পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের ৬ শিক্ষার্থীকে ‘মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি’ দেওয়া হয়েছে।   প্রতি শিক্ষার্থী ১ লাখ ৩২ হাজার টাকা বৃত্তি পেয়েছেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আজমির আলম, সাবিব মো. সাদাকাতুল বারী, শানরিয়া জেবিন, মোহসিনা নাওয়াজ, পিয়াস কুমার পাল এবং এস এম রিফাত হোসেন।

বুধবার (৩১ জানুয়ারি) মিতসুবিশি কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ুংগো লি ৭ লাখ ৯২ হাজার টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের হাতে তুলে দেন।

উপাচার্য দপ্তরে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এবং মিতসুবিশি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় মিতসুবিশি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী ও বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিতসুবিশি জাপানের একটি বৃহৎ কর্পোরেশন। মিতসুবিশি কর্পোরেশনের সাহায্য ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজনের জন্য তিনি মিতসুবিশি কর্পোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভকে অনুরোধ জানান।

মিতসুবিশি কর্পোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ংগো লি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মিতসুবিশি কর্পোরেশনের সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD