1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাক চালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও হেলপার নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদরহ দুইটি উদ্ধার করা হয়েছে।পরে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে তারা ঘটনাস্থলেই মারা যান।”

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, মৃতদেহ দুইটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে মরদেহগুলো হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD