1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

সাভারে সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টা, সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : সাভারে সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা, মারধর ও তুলে নেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। 
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে জাকির হোসেনের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। তারা সাংবাদিক দেওয়ান ইমনের গতিরোধ করে তাকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগী সাংবাদিক দেওয়ান ইমন জানান, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতির তথ্য প্রকাশের পর থেকেই তিনি নিয়মিত হুমকি পেয়ে আসছিলেন। সোমবারের হামলাকে সেই হুমকির বাস্তব রূপ হিসেবে উল্লেখ করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD