1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল আশুলিয়ার ধলপুরে যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপের রঙে রঙিন ধামরাই: শরীফবাগ সেতুতে ফুটবল উন্মাদনার মিলনমেলা গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন লক্ষীছড়িতে তৃণমূল পর্যায়ে কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরন মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

আশুলিয়ার ধলপুরে যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার ধলপুর এলাকায় যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ধলপুর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় আশুলিয়ার শেরআলী মার্কেট সংলগ্ন ধলপুর চৌরাস্তার টাইগার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে ধলপুর যুব সমাজ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দীন বেপারী, সাবেক সভাপতি, আশুলিয়া ইউনিয়ন যুবদল এবং সদস্য, ঢাকা জেলা যুবদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ লোকমান, মোঃ নুরুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোঃ জাফর, মোঃ নজির ও মোঃ কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ বশির মোল্লা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্থানীয় দুটি দল ধলপুর সিনিয়র এবং ধলপুর জুনিয়র। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহাবুদ্দীন বেপারী বলেন, “সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলা ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন প্রয়োজন। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আমরা মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি।”

তিনি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD