1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  20. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া র‍্যালি মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু নভেম্বরের শেষে ঢাকা-পাবনা ট্রেন চালু হবে: রেল সচিব আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া গৌরনদীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালকিনি উপজেলা এনসিপির সদস্য সচিবের দায়িত্ব পেলেন সাইফুল ইসলাম সাইফ স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। -জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাইয়ুম খানের গণসংযোগ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেলে অভিযান, ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ আটক ৭

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ একটি সংঘবদ্ধ জাল নোট চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারী এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহযোগিতায় পৌর শহরের হোটেল প্রাইম ও হোটেল সালামে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চক্রের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে আসল ও নকল নোট শনাক্ত করা কঠিন বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরা হোসেন (৪৮), কিশোরগঞ্জের চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুরের সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সক্রিয় জাল নোট সিন্ডিকেটের সদস্য। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করে বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল। বিষয়টি খতিয়ে দেখতে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, জাল নোটের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মতে, পুলিশের এই অভিযানে একটি বড় জাল নোট চক্রের কার্যক্রম উন্মোচিত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকলে জাল নোটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD