1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  10. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  11. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  12. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  13. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  14. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  15. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  16. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  17. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  18. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রিলিজের আগেই আলোচনায় সালমান-আফরিনের ‘সারা ঢাকা জানাইমু’ ​গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত আগৈলঝাড়ায় বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত গৌরনদীতে খাল ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গৌরনদীর মানুষের আস্থার জায়গায় ইউএনও মোঃ ইব্রাহিম ও এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে ফের চুরি গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝুমুর গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, নেতাকর্মী, সমর্থক ও মীর বাড়ির মুরুব্বিয়ানরা অংশ নেন।

উঠান বৈঠকে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীর। এ সময় তিনি নির্বাচিত হলে ইয়ারপুর ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে ব্যারিস্টার আজিজুল হক মীর বলেন, “ইয়ারপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের মতামত ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তরুণ সমাজকে সঙ্গে নিয়ে নিরাপদ ও উন্নত ইয়ারপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় মোঃ আলহাজ্ব সাফাজ উদ্দিন মীরের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার আজিজুল হক মীরের জন্য আল্লাহর কাছে দোয়া ও কল্যাণ কামনা করা হয় এবং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পাশে থাকার আহ্বান জানানো হয়।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মীরবাড়ি বাইতুল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাফাজ উদ্দিন মীর।

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না মুন্সী, আনোয়ার হোসেন মীর, মনোরার মীর, দেলোয়ার মীর, ছানোয়ার মীর, নূরু মীর, যুবদল নেতা মামুন মীর, যুবদল নেতা খোরশেদ আলম মনির, জিয়া মীরসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও মুরুব্বিয়ানরা।

উঠান বৈঠক শেষে ব্যারিস্টার আজিজুল হক মীরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন স্লোগানে আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিলে অংশ নেওয়া স্থানীয় সমর্থকরা বলেন, ব্যারিস্টার আজিজুল হক মীর দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD