
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবিক সংস্থা “হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন”-এর উপদেষ্টা, ইংল্যান্ড প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মনিরুজ্জামান খান টিপুর সহধর্মিণী আফরুজা মেহেরের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় রবিবার বিকেলে বরিশালের গৌরনদীতে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবিক সংস্থা “হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন”-এর উদ্যোগে রবিবার বাদ আছর সরকারি গৌরনদী কলেজ মসজিদে ওই মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান মুহিদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে আফরুজা মেহেরের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে হংকং থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংস্থার সভাপতি লায়ন দিদার সরদার।
এতে আরো উপস্থিত ছিলেন, সংস্থার সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালেক মামুন, মোঃ লিটন খান, কোষাধক্ষ্য এস. এম জুলফিকার, সহ কোষাধ্যক্ষ শাহরিয়ার আদিত্য, দপ্তর সম্পাদক এম আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মেহেদী হাসান মুরাদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সদস্য বদরুজ্জামান খান সবুজ, মোঃ সাইদুল হাওলাদার প্রমূখ।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহিউদ্দিন খান ।