1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

ফেসবুকে প্রতারণার দায়ে গ্রেফতার ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁওয়ে আজিম খান বিদ্যুৎ নামের একজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

আজ শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেফতারকৃত আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ জানায়,বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কন্ঠে সম্পর্ক তৈরী করতো বিদ্যুৎ। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরী করে মেসেঞ্জার ও হোয়ার্টঅ্যাপে পাটিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। বিষয়টি জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ^শুড় বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইলফোন জব্দ করা হয়। এসময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের কিসমত আলীর ছেলে সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুর রহিম (৩২)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD