1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাভারে সাংবাদিকের ছেলেসহ ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
সাভারে সাংবাদিকের ছেলেসহ ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকের স্কুলপড়ুয়া ছেলে ও তার বন্ধুকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, স্কুলে দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা দুজনকে পূর্বপরিকল্পিত ভাবে কুপিয়ে আহত করেছে। আহত দুই শিক্ষার্থীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) সাড়ে ৮টার দিকে পৌরসভার রেডিওকলোনী বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারীর ছেলে জিসান প্রামানিক (১৫) ও তার সহপাঠী সিয়াম রাজা (১৫)। তারা দুই জনই বিপিএটিসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় আহত সিয়াম সরকারসহ তারা দুজনই সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

আহত জিসানের বাবা সাংবাদিক মতিউর রহমান বলেন, প্রায় এক মাস আগে গাজীপুরের সাফারি পার্কে শিক্ষার্থীদের বার্ষিক বনভোজনে গিয়েছিলো স্কুল কর্তৃপক্ষ। ওই সময় নবম শ্রেণির শিক্ষার্থীদের সাথে বাসা উঠা নিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা। পরে উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সাময়িক ভাবে মীমাংসা করা হয়৷ এরপর আমি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে অবগত করি যাতে পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, আজ সন্ধ্যায় ইফতার করে বন্ধু সিয়ামের সঙ্গে সাভার রেডিওকলোনীতে আসে আমার ছেলে জিসান। এ সময় পূর্বপরিকল্পিত ভাবে ২৫-৩০ জন ধারালো অস্ত্র নিয়ে আমার ছেলে ও তার বন্ধু সিয়ামের ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় তাদের দুজনকে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আমার ধারণা, স্কুলের বনভোজনের বিরোধকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত হওয়ার ঘটনাটি কিছুক্ষণ আগে শুনেছি। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান চলছে।

এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD