1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তৃষ্ণার্ত পথচারীদের মাঝে সাবেক এমপি মেরিনা জাহান কবিতা’র পক্ষ থেকে ঠান্ডা পানি ও শরবত বিতরন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে
তৃষ্ণার্ত পথচারীদের মাঝে সাবেক এমপি মেরিনা জাহান কবিতা'র পক্ষ থেকে ঠান্ডা পানি ও শরবত বিতরন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা’র পক্ষ থেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদারের নেতৃত্বে শ্রমজীবী, পথচারি, রিক্সাচালকদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন করা হয়েছে।

এসময় মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

ঠান্ডা পানি ও শরবত পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার জানান, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা’র পক্ষ থেকে শাহজাদপুরে ৭ দিন ব্যাপি শরবত ও ঠান্ডা পানি বিতরন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD