1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া

ধামরাইয়ে গবাদি পশুর সেবাদানকারিদের নিয়ে কর্মশালা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে
ধামরাইয়ে গবাদি পশুর সেবাদানকারিদের নিয়ে কর্মশালা

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় গবাদি পশুর সেবা প্রদানকারীদের নিয়ে “সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি একমি ল্যাবরেটরিজ লিঃ ও বেসরকারি এনজিও সংস্থা সজাগের যৌথ উদ্যোগে আজ সকালে ধামরাইতে অবস্থিত সজাগ ট্রেনিং সেন্টারে গবাদি পশুর সেবা প্রদানকারীদের (এলএসপি) অংশগ্রহনে “সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সজাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী প্রধান আব্দুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. দেলোয়ার হোসেন।কর্মশালায় বক্তারা টেকসই খামার ও পরিবেশের জন্য ইতিবাচক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক গবাদিপশু পালন এবং মানসম্পন্ন নিরাপদ দুধ ও মাংস উৎপাদন নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা করেন।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য সহায়ক বিষয় নিয়ে আলোচনা করা হয়।কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ভেটেরিনারি বিভাগের এজিএম রাসেদুর রহমান রঞ্জু, একই বিভাগের এজিএম মুকুট দাশ শর্ম্মা, ভেটেরিনারি বিভাগের ব্যবস্থাপক সৈয়দ নওয়াজেশ আলী, ডেপুটি সেলস ম্যানেজার ডাঃ মোঃ মেহেদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD