1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ক সচেতনতামুলক সভা গ্যাস সংকটে শিল্পকারখানার  উৎপাদন ব্যাহত বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩; দুইজনের অবস্থা আশঙ্কাজনক ধামরাইয়ে স্বামীর মারধরে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল বিএনপির কার্যালয়ের আড়ালে সরকারি জমি দখলের অভিযোগ সওজ ও এলজিইডির জমিতে অবৈধ স্থাপনা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন আশুলিয়ায় ৫ আগস্টের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে এগিয়ে এসেছিলেন হারুন উর রশিদ মন্ডল সাভারে র‍্যাবের অভিযানে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, পলাতক ২ সাংবাদিকের ওপর হামলা: দুই আসামি গ্রেপ্তার, গৌরনদীতে মানববন্ধন

বিএনপির সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ মে) দুপুর আড়াইটার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদের।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। আর সভাপতিত্ব করবেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টনে পুলিশের উপস্থিত লক্ষ্য করা গেছে।

গত বছরের ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে দিবসভিত্তিক কিছু কর্মসূচি পালন করে বিএনপির। তবে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ বছরের প্রথম সমাবেশ করছে দলটি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD