1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

রাণীশংকৈলে উপজেলা নির্বাচনে ভোট বর্জনের জন্য বিএনপি’র কর্মীসভা ও লিফলেট বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার(১৫ মে) সন্ধ্যায় পৌরশহরের বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করার দাবিতে উপজেলা বিএনপি’র আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নূর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।তিনি বলেন, এই অবৈধ সরকারের আমলে আমরা ১৫ বছর ধরে নির্যাতনের শিকার হয়ে আসছি। গায়েবী মামলা,জ্বালাও পোড়াওসহ বিভিন হামলা- মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা হয়েছে। বর্তমানে আমাদের সন্তানদের চাকুরী হয়না। তাই আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধু হতে পারেনা।

এ পাতানো নির্বাচন আমরা বর্জন করেছি। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না মানুষকেও ভোট কেন্দ্রে যেতে নিরুসাহিত করবেন। তিনি আরো বলেন, যারা সঠিক সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নুর আলম,সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, পৌর সভাপতি অধ্যাপক শাহাজান আলী প্রমুখ।

এছাড়াও বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন প্রসঙ্গে রাণীশংকৈল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূর নবী বলেন, আমরা এই লোক দেখানো নির্বাচন মানিনা। আমাদের নেতাকর্মীদের মাঝে মিটিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। যেন তারা নির্বাচনে ভোট দিতে যেতে না পারে।

এ ব্যাপারে সকলকে ঐক্যবন্ধ হবার আহ্বান জানান তিনি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী বলেন, আমাদের কোন নেতাকর্মী ভোট দিতে যাবেনা। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আলোচনা শেষে জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন দখলদার আওয়ামী সরকারের প্রতারণামূলক ডামি উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন। এ সময় ৮টি ইউনিয়ন, ১টি পৌরসভার সভাপতি সম্পাদকদের মধ্যে বেশির ভাগ নেতা অনুপস্থিত ছিলেন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হবে মর্মেও তিনি জানান।

প্রসঙ্গত: রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মহিলা সংরক্ষিত আসন ( মহিলা ভাইস চেয়ারম্যান) পদে ৪ জন সহ ৩টি পদে মোট ১২ জন প্রতিদ্বনাদ্বীতা করছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে পৌর বিএনপির নেতা হযরত আলী ভাইস চেয়ারম্যান পদে দাড়ানোর অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD