1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মদনে জাল ভোট দিতে গিয়ে আটক দুই যুবক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
বুধবার (২৯ মে) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক।

দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির।

আটককৃতরা হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর দেওসহিলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রুকন মিয়া (৪০) একই এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান (১৬) প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রে এসে রোকন একবার ভোট দিয়ে গেছে পরে আবার জাল ভোট দিতে আসে একই কাজ করেন মেহেদীও তবে সেখানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সহকারী প্রিজাইডিং মান্নু রায়হান রোমান তাদেরকে জাল ভোট সনাক্ত করে পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিস হুমায়ুন কবির দুজন যুবককে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ দিয়ে তাদেরকে আটক করান।

এ সময় দুজন যুবককে জাল ভোট দেয়ার বিষয়ে প্রশ্ন করলে, তারা অস্বীকার করে কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করেন পুলিশ তাদের আটক করেন। ওই দুই যুবক এরই মধ্যে ভোট দিয়ে ফের আর একজনের ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করে এ কথা স্বীকারও করেন রোকন মিয়া।

আটকের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারি রিটার্নিং অফিসার মোঃ হামিদ ইকবাল বলেন, ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আছেন তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD