1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় চাঁদাবাজি ও ছিনতাই চক্রের শীর্ষ মূলহোতা গ্রেফতার ঢাকা-১৯: ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন জমে না: লুৎফুজ্জামান বাবর ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার: জহির উদ্দিন স্বপন জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই—ঠাকুরগাঁওয়ে তারেক রহমান ধামরাইয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি: ট্রাকসহ ৪ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ৪৬২ বস্তা চাল ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন গৌরনদী বিল্বগ্রাম বাজারে স্বপনের উঠান বৈঠকে ধানের শীষের সমর্থনে জনতার ঢল। গৌরনদীতে সৌদি প্রবাসীর পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও নির্বাচনী উঠান বৈঠক যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন -জামায়াত আমির

তিতাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মর্জিনা।সে উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মোল্লা বাড়ির লিটন মিয়ার স্ত্রী। দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় গত বৃহস্পতিবার এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে মর্জিনাকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোছাঃ মোমিনুর জাহান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,উপজেলার সাতানী ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার মৃত্যুবরণ করায় পদটি শূন্য ঘোষণা করা হয়।ওই পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিস। এতে উত্তর আকালিয়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী মর্জিনা, একই গ্রামের মো. ইউনুছের স্ত্রী হাবীবা বেগম ও মঙ্গলকান্দি গ্রামের মো. সুজনের স্ত্রী ফারজানা আক্তার বিথি তাদের মনোনয়নপত্র জমা দেন।

যাচাই- বাছাই শেষে তিনজনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।গত বুধবার বিকালে হাবীবা বেগম ও ফারজানা আক্তার বিথি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনাকে শপথ বাক্য পাঠ করানোর পর পরিষদের সভার মাধ্যমে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আগের সদস্য সেলিনা আক্তার মারা যাওয়ায় পদটি শূন্য হয়েছিল।নব-নির্বাচিত মহিলা সদস্য মর্জিনা সাংবাদিকদের বলেন,শূন্য হওয়া পদে আমি নির্বাচিত হয়েছি।

এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা,পরামর্শ ও সহমর্মিতার মাধ্যমে আমি আমার কাজের স্বাক্ষর রাখতে চাই।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোছা, মোমিনুর জাহান সাংবাদিকদের জানান,উক্ত উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেহেতু দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে,সেহেতু তৃতীয় প্রার্থী মর্জিনাকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD