1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

গৌরনদীতে দুর্বৃওদের হামলায় যুবক নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
গৌরনদীতে দুর্বৃওদের হামলায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে দুর্বৃত্তদের হামলায় রাশেদ শিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য রাশেদের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে। মামলার বাদী নিহতের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করে বলেন, আমার ভাই রাশেদ শিকদার ঢাকা মহানগরীর ইসলামবাগ এলাকায় আমার ব্যবসা দেখাশুনা করে আসছিল। বার্থী এলাকার আজিজুল তালুকদারের ছেলে স্থানীয় আলামিন তালুকদার ও হামিম তালুকদার সম্প্রতি আমার ভাই রাশেদ শিকদারের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

দাবিকৃত চাঁদা দিতে আমার ভাই অস্বীকার করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে আমার ভাই রাশেদকে বার্থী বাজারে পেয়ে আলামিন তালুকদার, হামিম তালুকদার, স্থানীয় ওসমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার, জলিল সরদারের ছেলে ফয়সাল তালুকদার, হাদিস খানের ছেলে সোহান খানসহ ১০/১৫ জন তার (রাশেদ) ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য রাশেদ দৌড়ে বার্থী বাজারের কামরুল খানের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে জোরপূর্বক বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটানোসহ রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম হাসপাতালে রাশেদকে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে।

উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা মুমূর্ষু অবস্থায় রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা হাসপাতালে নেওয়ার পথিমধ্যে রাশেদ মারা যায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে নিহত রাশেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে নিহতের ভাই রাসেল শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD