1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি পুলিশের উপস্থিতিতে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ, জামিনে মুক্ত এসকে শফিক; ফের উত্তপ্ত আশুলিয়া “ওয়ান চাইল্ড, ওয়ান ট্র্রি”র বৃক্ষরোপণ গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা রাইজিং স্টারের গৌরনদীতে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক মেকআপ ব্যারিস্টার মনির হেসেন মুন্সী ও আন্তর্জাতিক মানের মেক আপ আর্টিস্ট সেলিনা মানির পরিবারের বাংলাদেশে আগমন দৃষ্টিহীন নূরের জীবনে আলোর দিশারী জেলা প্রশাসক ফরিদা বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হিন্দুদের যতো এনিমি প্রপার্টি আছে সব তাদের দখলে যাদের ৫ আগস্ট পতন হয়েছে মুন্সীগঞ্জে রুহুল কবির রিজভী

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “পাকিস্তান আমলে ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়েছিলো। কিন্তু তখনো মানুষ স্বাধীনতা ভোগ করেছে। তখনো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উৎসব পালনে স্বাধীনতা ভোগ করেছে। তাহলে আজকে কেনো পূজা মন্ডপে পাহারা দিতে হয়? দেবালয়ে সতর্ক থাকতে হয়?

এই প্রশ্ন তুলে তিনি বলেন, ৩০-৪০ বছর আগে কখনো এমন হয়নি। দীর্ঘ কয়েক বছরের কর্তৃত্ববাদী শাসনে এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ওরা যদি ক্ষমতায় যায় হিন্দুরা জায়গা জমি নিয়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে না। তিনি বলেন, “আমরা দেখেছি হিন্দুদের যতো এনিমি প্রপার্টি আছে সব তাদের দখলে। যাদের ৫ আগস্ট পতন হয়েছে।”

আজ শনিবার (১২ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের নাম করে ১৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণ তো জনকল্যাণের জন্য, এই ঋণ পুল কালভার্ট নির্মাণের জন্য, এই ঋণ কৃষি-শিল্প-স্বাস্থ্য উন্নয়নের জন্য। কিন্তু ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। পাচার করেছে শেখ পরিবার, সাবেক প্রধানমন্ত্রীর ছেলেরা, তার ভাই-ভাতিজারা।

এতে মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD