1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

মাদ্রাসা প্রতিষ্ঠানের গাছ কেটে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে মাদ্রাসা প্রতিষ্ঠানের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত সুপার আহসান উল্লার বিরুদ্ধে।

উপজেলা তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামবাসী এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মাদ্রাসার অভিভাবক সহ স্থানীয় সুশীল সমাজ।

রোজ রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বাস্তা মাদ্রাসার চত্বর থেকে বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ কেটে বেপারীদের কাছে বিক্রি করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আহসান উল্লা হুজুর।

বাস্তা মাদ্রাসার দপ্তরি নুর আলম বলেন, ভারপ্রাপ্ত সুপার হুজুর নৈশপ্রহরী সাইফুল ইসলামকে বলেন, এলাকার লোকজনকে জানিয়ে দাও মাদ্রাসার কয়েকটি গাছ নিলামের মাধ্যমে ডাক হবে।

পরে এলাকার লোকজন এসে মাদ্রাসার মাঠে বসে গাছ দেখে ডাকের মাধ্যমে বিক্রি হয়েছে, তবে কত টাকা বিক্রি হয়েছে হুজুরই ভালো জানেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আহসান উল্লাহ তিনি মাদ্রাসা পরিচালনা কমিটিকে না জানিয়ে? উপজেলা প্রশাসন এবং বনবিভাগ মাধ্যমিক শিক্ষা অফিসকে না জানিয়ে নিজ ক্ষমতার বলে ভারপ্রাপ্ত সুপার মাদ্রাসার প্রতিষ্ঠানের গাছ বিক্রি করছেন এতে এলাকাবাসীর মনে ক্ষোভ বিরাজ করছে।

মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার আহসানুল্লাহ গাছ বিক্রির কথা সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসার বাউন্ডারি সাইডের অপ্রয়োজনী কয়েকটি গাছ ৮ হাজার টাকা এলাকার লোকজনের কাছে নিলামে বিক্রি করেছি। তিনি এও বলেন, বিষয়টা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে জানানো উচিত ছিল আমার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারী জানান, কোন ধরনের সভা, রেজুলেশন কিংবা উপজেলা কমিটির নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই এসব গাছ কাটা হয়েছে।

গাছ বিক্রির টাকা সরকারী কোষাগারে জমাও দেননি তিনি। উনি নিজ ক্ষমতা বলে কি করে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ নিলামে বিক্রি করছে। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামান বলেন, এই বিষয়টি তিনি অবগত নন। তবে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি প্রতিষ্ঠানের গাছ বিক্রির কোন এখতিয়ার নেই। সরকারি প্রতিষ্ঠানের গাছ বিক্রি করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD