1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ বিবেক গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়ায় বকেয়া পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার

অসুস্থ বিবেক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
নরপশুদের কব্জায় বাংলাদেশ কথা বলে
হিংস্র হায়নাদের দল আঁচড় কাটে।
ফের আকাশে ডানা মেলেছে সেই পুরনো শকুন
জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন।
তুমি ভালো নেই প্রিয় জন্মভূমি,
তোমার ভূখণ্ডে আজ ধর্ষণের মহড়া চলে
বিবস্ত্র তোমার নগ্ন পদধ্বনি
আজ আকাশে বাতাসে ধ্বনিত হয়।
শাস্তির মানদণ্ড আজ থাকে ঝুলে
বিচার বিভাগ যায় যে সব ভুলে।
কত শত সহস্র ফুল যায় যে অকালে ঝরে
প্রিয়জনের আর্তনাদ চোখের জলে যায় ভরে।
আজ তোমার আকাশে উড়ে শকুনের ডানা
কালো মেঘে নিষ্প্রাণ নীরস হাসি বুকে দেয় হানা।
ওঁরা জানোয়ার নররূপী কীট
ওদের জন্মের নাই ঠিক।
আইনের চোখ অন্ধ
বিচার বিভাগ থাকে বন্ধ।
আছিয়ার বিচার পাইনি দৃষ্টান্ত
বিচার বিভাগ দিয়েছে শান্ত
ওঁত পেতে থাকা নরপশু হয়নি আজও ক্ষান্ত।
পরেশ চন্দ্র বর্মন
যুগ্ম সাধারণ সম্পাদক,
দৈনিক যুগান্তর, স্বজন সমাবেশ,
উপজেলা শাখা-নাগেশ্বরী, কুড়িগ্রাম।
স্টাফ রিপোর্টার আজকের প্রতিদিন, ঢাকা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD