1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ জামালপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ আশুলিয়ার এস.এইচ. ফ্যাশন-এ স্বল্প বেতন, ওভারটাইম বঞ্চনা ও শিশু শ্রমের অভিযোগ মানব সেবায় বয়সের সীমানা পেরিয়ে জীবন্ত কিংবদন্তি- ডাঃ প্রদীপ কুমার রায় গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা নিখোজ সংবাদ’ নিয়ে আসছেন ইকরাম উদ্দিন ও শিমুল হাসান ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৭ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জুড়ী সীমান্তে নতুন করে বিতর্কের ঝড় – পুশইন ও সাংবাদিক হেনস্তার অভিযোগ

কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারের চুনিহাড়ী পশ্চিমপাড়ায় ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কৃষকের সেচ ব্যয় কমাতে ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে।’ মন্ত্রী বলেন, ‘দেশীয় প্রযুক্তিনির্ভর এ উদ্ভাবন কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সৌরশক্তিচালিত সেচব্যবস্থার ব্যবহার বাড়লে একদিকে যেমন কৃষকের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাও সহজ হবে।’তিনি বলেন, ‘সলেমান আমাদের দেশের গর্ব। সরকারের পক্ষ থেকে তার উদ্ভাবিত সোলার সেচপাম্প দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এ উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।’মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা গেলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং এর সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে।’
অনুষ্ঠানে উদ্বোধনের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন। সোলার সেচপাম্পের উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, ‘বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। সরকারি সহযোগিতা পেলে এ প্রযুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD