1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

ঠাকুরগাঁওয়ের দুই ইউনিয়নে জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁওয়ের দুই ইউনিয়নে ২০০ জন অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ও রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ প্রদান শেষে ব্রি-ধান-১০০ জাতের ভিত্তি বীজ বিতরণ করা।

সদরের জগন্নাথপুর ইউনিয়নের চোখহলদি খাগ্রাবাড়ি এলাকায় আয়োজিত অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে জগন্নাথপুর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্ট এর পিএম কামরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাসহহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷

অপরদিকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন এর বলিদারা হাই স্কুল মাঠে আয়োজিত অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শামীমা নাজনীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্ট এর প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।

এসময় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

প্রশিক্ষণ প্রদান শেষে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১০০জন অগ্রণী কৃষক ও রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ১০০জন অগ্রণী কৃষকের মাঝে ৪ কেজি করে ৮০০ কেজি ব্রি ধান-১০০ জাতের ভিত্তি ধান বীজ প্রদান করা হয়।

উল্লেখ্য, রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যেও বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে!

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD