1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য

রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে এদিন বিকাল ৫ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণসম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি নূর নবী,শাহাদাৎ হোসেন,খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন সরকার, আমির আহমেদ বাবু, অধ্যাপক মনিরুজ্জামান মনি ও মুনতাসির আল মামুন মিঠু।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক ঈশাহাক আলী ইশা ও কাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সকল সভাপতি-সম্পাদকবৃন্দ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, যুগ্ম আহবায়ক মনোয়ারা মোয়াজ্জেম ও সদস্য সচিব আনার কলি,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার ব্যাপারে সকল প্রকার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বর্ধিত সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD