1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

গাজীপুরে ৬৮টি গির্জায় বড়দিন উদযাপন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে প্রার্থনা-সঙ্গীত, সমবেত প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৬৮ টি গির্জায় খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপিত হয়েছে।

গাজীপুরে কালীগঞ্জে উপজেলার খ্রীষ্টান পল্লী নাগরী এলাকায় সেন্ট নিকোলাস গীর্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সকালে শুরু হয় যীশু খ্রীষ্টের জন্মদিন উৎসব। এতে আগত সকল শ্রেণি পেশার যিশু ভক্তরা সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহাদর্য বিনিময় করেন। গীর্জায় আয়োজন করা হয় প্রার্থনা সভা।

এর আগে সকালে গির্জায় ঘন্টা ধ্বণি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্যদিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়। এসময় বর্ণিল সুরের মূচ্র্ছনায় তারা তাদের প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করেন।

একইভাবে মহানগরের গাজীপুর মহানগরের পূবাইল মেট্রো থানা সংলগ্ন ভাদুনের নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে সকালে শুরু হয় যীশু খ্রিস্টের জন্মদিন উৎসব। আগত সকল শ্রেণি পেশার যিশু ভক্তরা সবার মাঝে ভাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন। এ গির্জায় আয়োজন করা হয় বৃহৎ প্রার্থনা সভা।

এদিন সকালে গির্জায় ঘন্টা ধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্যদিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়।

তারা বর্ণিল সুরের মূর্চ্ছনায় প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক যীশুভক্ত নারী-পুরুষ ও শিশুরা ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে তাদের প্রভু যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনযাপন এবং সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন।

তাদের প্রভু যিশু প্রদর্শিত শান্তি, সহমর্মিতা, সম্প্রীতি ও সত্যের পথ সকল ভক্তের মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা করেন গির্জার পুরোহিত পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন গির্জার সহ-সভাপতি সুজয় পিউরিকেশন, সাধারণ সম্পাদক পবিত্র এফ কস্তা প্রমুখ।এ সময় সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে একত্রে কেক কেটে আনন্দ উপভোগ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: নাজমুল করিম খান।

একইদিন গাজীপুর মহানগরের ৩৪টি এবং গাজীপুর জেলার বিভ্ন্নি উপজেলায় আরো ৩৪টি গির্জায় একযোগে বড়দিনের বিভিন্ন আচার-অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD