1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

মানিকছড়ি যুব রেডক্রিসেন্ট শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ব্রাঞ্চের মানিকছড়ি উপজেলা ইউনিট।

রবিবার (১৩ জানুয়ারি) সকালের সংগঠনের উপজেলা ইউনিটের দলনেতা রবিউল হাসান সঞ্চালনায় ও হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।

এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম (চেয়ারম্যান), রেডক্রিসেন্টের আজীবন সদস্য ও সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টু, থোয়াইঅংপ্রু মারমা, জেলা রেডক্রিসেন্ট প্রতিনিধি আবদুর রহিম ও সিনিয়র যুব সদস্য মো. আহাদান প্রমূখ।

বিতরণ কালে বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আত্মমানবতার সেবায় নিয়োজিত। পার্বত্য এলাকায় যেকোন প্রাকৃতিক দূর্যোগের মোকাবেলাসহ নানা স্বেচ্ছাসেবী কার্যক্রমে অগ্রণী ভুমিকা পালন করে থাকে। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব- অসহায় অর্ধশতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD