1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

কালের কন্ঠ পত্রিকার অন্যতম দেশ সেরা প্রতিনিধি শিল্পীকে রাণীশংকৈল প্রেসক্লাবে সম্মাননা প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ প্রেসক্লাব(পুরাতন) এর সভাপতি দৈনিক কালের কন্ঠ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীকে কালের কণ্ঠ পত্রিকা সেরা কর্মী নির্বাচিত করেছেন। তার এ কৃতিত্বে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সোমবার (১৩ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সফিকুল ইসলাম শিল্পিকে ফুলের তোড়াসহ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহাবুব আলম, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মাসুদ রানা লেমন, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি আবু জাফর, দৈনিক জবাব দিহির প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন অন্যান্য সদস্যবৃন্দ।

তারা সভাপতি সফিকুল ইসলাম শিল্পীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি ঢাকার বসুন্ধরায় কালের কণ্ঠ কার্যালয়ে সারা দেশের ১৪ জন সাংবাদিককে পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্টসহ ডিজিটাল নিউজের বিভিন্ন সরঞ্জাম তুলে দেন ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD