1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

সদরপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার জয়বাংলা বাজার মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ৪ টায় চরবিষ্ণপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সমাবেশে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা কৃষকদলের সভাপতি ফজলুর রহমান বাবুল। সাধারন সম্পাদক আসাদ মৃধার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -৪ আসন (সদরপুর,ভাংঙ্গা ও চরভদ্রাসন) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

সমাবেশে অন্যান্নদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্য চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল হক, ভাংঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সাবেক বিএনপি মনোণীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুতজামান বদু,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কবির মোল্যা, ফরিদপুর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মুন্সী জহুরুল হক, যুবদল নেতা শিকদার নাজমুল হোসেন রাজু সহ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সহ বিভিন্ন উপজেলার বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে প্রধান বক্তা শহীদুল ইসলাম বাবুল বলেন, আগামীতে সদরপুর চরভদ্রাসন ও ভাংগা এলাকায় জনগনের সম্পদ লুন্ঠনকারীদের আর ক্ষমতায় বসতে দেওয়া হবেনা। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, জনগনের অর্থ হাতিয়ে নিয়েছে তাদের কে প্রতিহত করতে হবে।

এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD