1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

আশুলিয়ায় ১৩ বছরের কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
আশুলিয়ায় ১৩ বছরের কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা আশুলিয়ার জামগড়া এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। অভিযোগ উঠেছে ওই কিশোরীকে অপহরণ করে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ করেছে অপহরণকারী।

এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত যুবক মোফাজ্জল হোসেন ওরফে শাকিলকে (৩৮) জামগরা এলাকা থেকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার।

গ্রেফতার মো. মোফাজ্জল হোসেন শাকিল (৩৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের বাড়ির ভাড়াটিয়া।

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাঁশতলার ভাড়াবাসা থেকে বের হলে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর রাতে বাসায় ফিরে না আসায় আত্মীয় স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ৩৪ দিন পর গত ১৮ মার্চ রাত ৮টার দিকে জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের ভাড়া বাড়ির একটি কক্ষে অভিযুক্ত মোফাজ্জলের সাথে ওই কিশোরীকে দেখতে পায় তার বোন। এসময় কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

ভুক্তভোগী কিশোরী জানায়, তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটক রাখে মোফাজ্জল। পরবর্তীতে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।

তাকে মারধর করাসহ তার পরিবারের লোকজনদের হত্যা করবে বলে হুমকি প্রদান করতো মোফাজ্জল। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত মোফাজ্জলের শাস্তির দাবি জানিয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, উদ্ধারের পর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত মোফাজ্জল হোসেন শাকিলকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD