
মোঃ মাসুদ সরদার, বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশ জনপ্রিয় বাউল ও লোকগানের শিল্পী শিমুল হাসান ও সংগীতশিল্পী রাজু মণ্ডল-এর নতুন গান ‘এক সেকেন্ডেই ফুরাবে তোর দম’। ব্যতিক্রমী শিরোনামের এ গানটি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শিমুল হাসান বাউলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হতে যাচ্ছে।
গানটি প্রকাশের ঘোষণা দিয়ে শিমুল হাসান বাউল তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এক সেকেন্ডেই ফুরাবে তোর দম’ আসছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আমার (Shimul Hasan Baul) অফিসিয়াল চ্যানেল থেকে।
গানটির কথা লিখেছেন শিমুল হাসান বাউলের বন্ধু মল্লিক রাসেল। এতে সুর দিয়েছেন শিমুল হাসান বাউল এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয় করেছেন শিমুল হাসান বাউল ও রাজু মণ্ডল। গানটির চিত্রগ্রহণ করেছেন জুয়েল রানা। সম্পাদনা ও কালার করেছেন আবু বকর সিদ্দিক।
এ ছাড়া মেকআপে মির্জা, লাইটিংয়ে সানোয়ার এবং প্রচারণামূলক ডিজাইনে রয়েছেন নাজিম মাহমুদ (NR-GFX)। গানটির প্রযোজনায় রয়েছেন শিমুল হাসান। গানটির লেবেল শিমুল হাসান বাউল।
শিমুল হাসান বাউল ও রাজু মণ্ডলের নতুন এ গানকে ঘিরে ইতোমধ্যে তাদের অনুসারী ও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে গানটির ব্যতিক্রমী শিরোনাম ও দুই শিল্পীর অংশগ্রহণ দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকাশের পর ‘এক সেকেন্ডেই ফুরাবে তোর দম’ গানটি শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলবে এবং শিমুল হাসান বাউলের সংগীতভাণ্ডারে নতুন মাত্রা যোগ করবে।