1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

সাভারে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
পারিবারিক কলহের জেরে ঢাকার সাভার উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল মজিদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

আটক হাফিজুর রহমান (৩৫) রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় জে কে গ্রুপের তৈরি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করেন।

নিহত কহিনুর বেগম (২৮) কুড়িগ্রাম জেলার বাসিন্দা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর হাফিজুরকে বিয়ে করেছিলেন।

আটক হাফিজুর বলেন, “বিকালে পরিবারের বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কহিনুর আমার গলা চেপে ধরলে বাঁচার জন্য পাশে থাকা ছুরি দিয়ে তার গলায় আঘাত করি।”

পুলিশ পরিদর্শক নয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD