1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরণ-লুটপাটের অভিযোগে মামলা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদনে বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগে মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া (৬০)কে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর রবিবার মদন থানায় এ মামলা দায়ের করেন মোঃ শামসুল হক বাদী হয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানা (ওসি) মোঃ মাহমুদুল হক।

এদিকে সম্প্রতি সাফায়েত উল্লাহ রয়েল কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে নিয়োজিত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম(৫৭), তারেক (২৬),উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৪৮), সাবেক খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার বুলবুল ( ৫৮), নায়েকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিছ উদ্দিন(৫৮)সহ অনেকে আসামী হয়েছেন।

মামলার বাদী তার আরজিতে অভিযোগ করেছেন, গত ২৩ এপ্রিল ২০২২ সালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রামদা বল্লম ও ককটেল নিয়ে আসে। আসামি সাফায়েতুল্লাহ রয়েল হুকুম দেয় শামসুল হক বিএনপি করে এর দোকানপাট লুটপাট কর

এ হুকুম পাওয়ার পর আসামি সাগর মিয়া শামসুল হকের দোকানের সামনে একটি ককটেল বিস্ফোরণ করে সঙ্গে সঙ্গে আসামি মোতাহার তার হাতে থাকা ককটেলটি শামসুল হকের ফলের দোকানের ভিতরে বিস্ফোরণ ঘটায় এতে করে আমি সহ আঁশ পাশের দোকানদারা আতঙ্কিত হইয়া পড়ে।

আসামি মজিদুল আলম আমার ক্যাশবক্স থেকে তিন লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আসামি আনোয়ার হোসেন এলোপাথাড়ি লোহার রড দিয়ে মারধর করে আমাকে আমি আমার প্রাণ রক্ষার্থে পাশের দোকানে গিয়ে আশ্রয় নেই।

এর পরে সমস্ত আসামিগণ আমার দোকানপাট ভাঙচুর ও সব ফল লুটপাট করে নিয়ে যায়।

এতে আমার মোট ৬ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। আওয়ামী লীগের দুষ্কৃতিকারী আসামি গণ রাস্তায় যানবাহন ভাঙচুর টায়ার অগ্নিসংযোগের বড় ধরনের নাশকতা ঘটায় ১৯৭৪ সালের আইনের ১৫(৩) ধারার অপরাধে বিস্ফোরক আইনের ৩/৬ অপরাধ করে।

বর্তমান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় থানায় এ মামলা দায়ের করতে সক্ষম হয়েছি। উক্ত মামলা উপজেলা আওয়ামী লীগ সদস্য ফরিদ মিয়া এবং উপজেলা যুবলীগ নেতা হাসান দুজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহমুদুল হক বলেন, বিস্ফোরক অগ্নিসংযোগ ও লুটপাটের দায়ে মামলা হয়েছে দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে মামলা তদন্তাধীন বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD