1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা

তিতাসে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলা জিয়ারকান্দি গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে তানভীর খান (১৯)। গত বুধবার বিকালে উপজেলা জিয়ারকান্দি গ্রামের পুর্বপাড়া একটি পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে পচাঁ গন্ধ পেয়ে এলাকাবাসী এগিয়ে গিয়ে মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

থানা পুলিশ সুত্রে জানাযায়, ময়না তদন্তে প্রেরণের জন্য লাশ থানায় নিয়ে আসা হলে, নিহতের পিতা মো. আব্দুল্লাহ খান ও মাতা সালমা আক্তার’সহ স্বজনরা থানায় এসে মৃত ব্যক্তির পরিহিত জিন্সের প্যান্ট, বেল্ট ও জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে থাকা ঘড়ি দেখে সনাক্ত করেন যে, মৃত দেহটি তাদের ছেলে মো. তানভির খানের।

এলাকাবাসী সুত্রে জানাযায়, তানভির জেল থেকে বের হয়ে এসে বাবার বাড়িতে না উঠে চাচার বাড়িতে উঠেন এবং সেখান থেকে ৫দিন পর নিখোঁজ হয়।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD