1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

মোঃ ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে নবাগত জেলা প্রশাসক -ডিসি- নাফিসা আরেফীনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক -শিক্ষা ও আইসিটি- মো. সোহেল রানা ও উপ-পরিচালক -স্থানীয় সরকার- মো. ওয়াহিদ হোসেন।

মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আমজাদ হোসেন- সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক- নাসির আহমেদ- মজিবুর রহমান- রাহিম সরকার- আমিনুল ইসলাম- মোস্তাফিজুর রহমান টিটু- দেলোয়ার হোসেন- শাহ সামসুল হক রিপন- আবিদ হোসান বুলবুল- আতিকুর রহমান -কাজী মোঃ মকবুল হোসেন- আফজাল হোসেন- সাদেক আলী- রায়হানুল ইসলাম আকন্দ’সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় স়ভায় সাংবাদিকরা জেলার যানজট- রাস্তায় সিএনজি-অটোর স্ট্যান্ড- সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য- পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত বাজার মনিটরিং- রিসোর্ট ও পার্কে অনৈতিক কাজ বন্ধ করা- আন্তঃনগর ট্রেন থামানো- রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গাজীপুরের সার্বিক উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন- ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD