1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সবকিছু হারাবে সৌদি আরব: সতর্ক করলেন ইরানের বিশ্লেষক স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি জনবল সংকটে খুঁড়িয়ে চলছে কয়রার শিক্ষা অফিস, ১১ পদের ৭ জন শুন্য ভোগান্তিতে দাপ্তরিক কার্যক্রম ধামরাইয়ে ২টি অবৈধ ইটভাটায় জরিমানা, একটির কিলন ধ্বংস রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগ, ঘরে বসেই মিলবে দেশি খাবার গৌরনদীতে ১৫০ টাকায় চারজনের বিকেলের নাশতা, থাকছে চাউমিন-ফ্রেঞ্চ ফ্রাই ও ডিম চপ IK Music Station-এ আসছে মোমতারীন মেরীর নতুন গান ‘আদর’ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল ​

অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন চৌধুরী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ৯৬তম অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা হয়। যে তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী।

অস্কারের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে নাজরিনের পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’। সারা ম্যাকফারলেনের সহ-প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের র‌্যাচেল নামে এক সিঙ্গেল মায়ের গল্পকে কেন্দ্র করে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

ওয়েট্রেস পেশার ওই নারী তার দুই সন্তান নিয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা নিয়ে এর গল্প। ওই রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ থাকায় তিনি অন্যত্র গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন। এর জন্য তাকে টাকা জোগাড় করতে হয়। এমন ঘটনাগুলোর মধ্যে তিনি কিছু হৃদয়বিদারক সত্যের সম্মুখীন হন, যা তার জীবনের গতিপথকে পরিবর্তন করে দেয়।

নাজরিন চৌধুরী অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের একটি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডারস’ সিরিজের দুইটি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন। এছাড়া বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে নাজরিনের। আর এবার ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র’ মাধ্যমে পরিচালক হিসেবে বাজিমাত করলেন তিনি।

বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরী বেড়ে ওঠেন ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম লন্ডনে। তিনি কিংস কলেজ লন্ডনে বায়োমেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং ডাক্তার হওয়ার জন্য বিএসসি অনার্সসহ স্নাতক পাশ করেন। কিন্তু অবশেষে একজন লেখক হিসেবে নিজেকে প্রকাশ করেন তিনি।

নাজরিন একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। ২০০৬ সালে রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড জেতে তার লেখা রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’। এছাড়া নিজের প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদান পান তিনি।

এবারের আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে নাজরিনের ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’ ও ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’। আগামী ১০ মার্চ (রবিবার) ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের অস্কারের বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৬ তম আসর।

এর আগে, মঙ্গলবার কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড। যা সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইটে (অস্কার.কম, অস্কারস.ওআরজি)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক) তা প্রচার করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD