1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় যৌথবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বুটমিল মিল পাশা গেট এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় ভূমি দস্যুরা বনের গাছ কেটে বন বিভাগের জমিতে কয়েকশত অবৈধ স্থাপনা গড়ে তোলে। বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও তারা অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি। বন বিভাগের লোকজন অবৈধ এসকল স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে বন বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা কালিয়াকৈর থানায় একাধিক মামলাও করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ঢাকা বন বিভাগের চারটি রেঞ্জের ২৫টি বিটের ৮০ জন বন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় বন বিভাগের কর্মীরা বনের জমিতে গড়ে উঠা কয়েক শত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ঘুড়িয়ে দেয়।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ রেজাউল আলম বলেন, স্থানীয় ভূমি দস্যুরা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। কালিয়াকৈরে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা তাদের একাধিক বাধা দিলেও তারা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার কাজ চালিয়ে যায় এমনকি বন বিভাগের কর্মীদের উপরও হামলা চালায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD