1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে নগরকান্দা উপজেলার রসুলপুর পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তর। এসময় অনিয়মের ঘটনায় তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ অভিযান।

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, রসুলপুর বাজারে পেঁয়াজ আড়তে ব্যবসায়ী মাসুদ শেখকে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা, গৈারঙ্গ মণ্ডলকে এক হাজার টাকা এবং হাফিজুল শেখকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আড়তে দেশি পেঁয়াজের সরবরাহ কম ছিল। কৃষক পর্যায়ে পেঁয়াজ প্রতি কেজি পাইকারি ১২৫ টাকা এবং খুচরা ১৩০ টাকা বিক্রি হচ্ছে। এলসি পেঁয়াজ চকবাজারসহ বিভিন্ন বাজারে খুচরা ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD