1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

রায়পুরা দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায় , স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর রায়পুরা থেকে দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দু্ই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল।

পুলিশ জানায়, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় দুই যুবক অস্ত্রসহ সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী হতে রায়পুরার দিকে যাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থায় নেয়। পুলিশ সিএনজি অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুইজন অটোরিক্সাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে।

এ সময় দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো: আকাশ ও মো: রাসেলকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ গণমাধ্যমকে জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD