1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

আশুলিয়ায় পোশাক শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে পোশাক শ্রমিক দম্পতি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস আগে তারা এ বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। রাতে স্ত্রী বাসায় ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে ওঠে। পরে স্বামীকে রশি থেকে নামিয়ে নিজেই ঝুলে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক জসিম উদ্দীন বলেন, তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD