1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ

আশুলিয়ায় দলবেঁধে কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক, এখনো বন্ধ ১৫ কারখানা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গত কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই কারখানাগুলোতে দলবেঁধে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ পুরোদমে উৎপাদন চলছে। তবে গত কয়েকদিনের মতো আজও শিল্পাঞ্চলের ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৫টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ জানায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। পরে বুধবার প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD