1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

গৌরনদীতে নিখোঁজের পরের দিন মিলল শিশুর লাশ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দাদা বারেক শিকদার। আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গৌরনদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ দিকে, শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অধিকাংশ সাফওয়ানের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে মনে করছেন। তারা এই মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD